×

সারাদেশ

আত্রাইয়ে ভ্যানচালককে পিটিয়ে ভ্যান ছিনতাই

Icon

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ পিএম

আত্রাইয়ে ভ্যানচালককে পিটিয়ে ভ্যান ছিনতাই

ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ের বৈটাখালী- ওলমা সড়কের মাঝামাঝি একটি বড় ব্রিজের উপর প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় এক ভ্যানচালককে পিটিয়ে গুরুতর আহত করে তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, ভ্যানচালক রাজু প্রতিদিনের মতো জীবিকার তাগিদে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা ব্রিজের উপর তাকে গতিরোধ করে, এলোপাতাড়ি মারধরে গুরুতর জখম করে ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়।

আহত ভ্যানচালক রাজুকে স্থানীয়রা উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। চিকিৎসকদের মতে,তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App