×

সারাদেশ

কক্সবাজার

এমপির বহরের গাড়ির চাপায় শিশু নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম

এমপির বহরের গাড়ির চাপায় শিশু নিহত

ছবি : সংগৃহীত

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালীর আহমদ কবিরের ঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবদিয়া থেকে ফেরার পথে সংসদ সদস্য আলমগীর ফরিদের গাড়িবহরটি বদরখালীর ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় বহরের তিন নম্বর গাড়িটি একটি শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়িবহরে থাকা শিক্ষক ও সাংবাদিক ফারুক ইকবাল জানান, সংসদ সদস্যের বহরের তিন নম্বর গাড়িটি এই দুর্ঘটনার শিকার হয়। আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলেও তিনি জানান। নিহত শিশুটির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App