×

সারাদেশ

দুই বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম

দুই বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত

বরিশাল-ঢাকা মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর কাছে দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের অন্তত ২০ যাত্রী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলা প্রান্তে নতুনহাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইসলাম পরিবহন বাসের চালক। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস দোয়ারিকা সেতু পার হয়ে নতুনহাট এলাকা অতিক্রম করছিল। একই সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের বাসটি যাওয়ার পথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইসলাম পরিবহনের চালক নিহত হন। আহত হন দুই বাসের ২০ যাত্রী।

সংঘর্ষের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে বরিশাল-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাবুগঞ্জ থানার শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে আটজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App