×

সারাদেশ

চার দফা দাবিতে কর্মচারীদের আন্দোলন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম

চার দফা দাবিতে কর্মচারীদের আন্দোলন

ছবি: সংগৃহীত

গাজীপুরে চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী।

রোববার (৮ মার্চ) দুপুরে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

আরো পড়ুন: জমজমাট মহম্মদপুরের ঈদ বাজার, পোশাক কিনতে ক্রেতাদের ছুটাছুটি

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা জানান, তাদের দাবির মধ্যে রয়েছে, "আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, বেতন কাঠামো সমন্বয়, আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক বিজ্ঞপ্তি বাতিল এবং কিছু কর্মকর্তা-কর্মচারীর শাস্তিমূলক বদলি প্রত্যাহার।"

আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। ওই সময় অনেক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছিল।

পরে সরকার পতনের পর তারা উচ্চ আদালতের রায়ের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল হন। তবে আদালতের রায় থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করেনি বলে অভিযোগ করেন তারা।

আরো পড়ুন: রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হত্যার হুমকি

তাদের দাবি, প্রায় নয় মাস ধরে বিষয়টি সমাধানের আশায় অপেক্ষা করলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন বলে জানান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App