×

সারাদেশ

শিক্ষার্থীদের রাস্তায় ডেকে শুভেচ্ছা জানানো বন্ধ করতে বললেন শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

শিক্ষার্থীদের রাস্তায় ডেকে শুভেচ্ছা জানানো বন্ধ করতে বললেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ করার কঠোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রী বলেন, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারবে না।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।

মন্ত্রী অনুষ্ঠানে যাওয়ার পথে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে সংবর্ধনা জানানোর দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, আমাকে একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে হবে। আমার জন্য কোনো ছাত্র-ছাত্রীকে রাস্তায় দাঁড় করানো যাবে না। কোনো শিক্ষক কখনও আমার জন্য শিক্ষার্থীদের দাঁড় করাবেন না।

মন্ত্রী আরও বলেন, আমি যেখানে যাব, সেখানে কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলে তা গ্রহণযোগ্য হবে না।

শিক্ষার্থীদের কষ্ট দিয়ে কোনো ধরনের সংবর্ধনা বা শুভেচ্ছা আয়োজনের প্রয়োজন নেই।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের দ্রুত ছুটি দিয়ে বাড়ি পাঠাতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আর কখনো রোদের মধ্যে রাস্তায় দাঁড়াবে না। তোমাদের রাস্তায় এসে শুভেচ্ছা জানানোর দরকার নেই।

আমি নিজেই স্কুলে স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। পরে মন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯৭ পদে নিয়োগ দিচ্ছে ফায়ার সার্ভিস

১৯৭ পদে নিয়োগ দিচ্ছে ফায়ার সার্ভিস

পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের ছবি, পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা

পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের ছবি, পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা

পাকিস্তানে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলে কারা আছেন

পাকিস্তানে পৌঁছানো ইরানি প্রতিনিধিদলে কারা আছেন

সুখবর বাংলাদেশিদের জন্য, নতুন নিয়মে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

সুখবর বাংলাদেশিদের জন্য, নতুন নিয়মে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App