×

সারাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কষ্টে আছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা ও প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান শামা ওবায়েদ।

মঙ্গলবার (১৭ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, কূটনীতি ও পররাষ্ট্র নীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীরা নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজনে সুস্থভাবে দেশে ফিরতে পারেন। একই সঙ্গে আমরা চাই যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক। আর এই যুদ্ধ পরিস্থিতির দ্রুত সমাধানের একমাত্র পথ কূটনৈতিক আলোচনা।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, আমি যখন সংসদে বসি তখন মনে করি আমি শান্তা-নগরকান্দার সকল মানুষকে নিয়েই সেখানে উপস্থিত আছি। তাই এখন সময় দল-মত নির্বিশেষে সবার উন্নয়নের জন্য কাজ করার। ঝগড়া-বিবাদ নয় বরং মানুষের কল্যাণে কাজ করতে হবে।

নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানান, সালথায় একটি গার্লস স্কুল ও একটি নতুন বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যেই সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে, যা নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। খাল খনন কার্যক্রম শুরু হয়েছে এবং ঈদের পর কৃষক কার্ড বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। আপনাদের সন্তান হিসেবে আমিও আমার দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App