×

সারাদেশ

সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১২:০১ এএম

সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ২২ বছর আগের বকেয়া পাওনা নিয়ে সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

রোববার (২২ মার্চ) বিকালে মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে বলে বরিশাল পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।

নিহত খোরশেদ আলম সিকদার (৫৭) ওই এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় ট্যানারি শ্রমিক হিসেবে কাজ করতেন। 

আহতরা হলেন- তোতা সিকদার, রাকিব সিকদার, মোকেছদ সিকদার ও টুম্পা বেগম। তারা মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে দল থেকে বহিষ্কার করার কথা জানিয়েছেন পৌর বিএনপির সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া।

পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন ও সদস্যসচিব রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘পাওনা টাকা নিয়ে পুলিশের উপস্থিতিতে একটি সালিশি বৈঠক ছিল। সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। এতে একজন মারা যান। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

অর্থ উপদেষ্টা কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App