×

জাতীয়

রাজধানীতে প্রকাশ্যে যুবককে গুলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:৪৩ পিএম

রাজধানীতে প্রকাশ্যে যুবককে গুলি

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার লালবাগ শহীদনগর নগর এলাকায় প্রকাশ্যে মো. রাফি হোসেন (২৬) নামে এক যুবকের ওপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৮টায় শহীদনগর ৩ নম্বর গলির বেড়িবাঁধে এই ঘটনা ঘটে। পরে তর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রাফি শহীদনগর ২ নম্বর গলির মোমেনা বেগম ও মো. তাইজুদ্দিনের ছেলে। তিনি টি শার্ট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করেন।

আহত রাফিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মো. সজিব ঘটনার বর্ণনা দিয়ে জানান, ঘটনার সময় ওই গলিতে এলাকার কয়েকজন যুবক সজিবকে একা পেয়ে 'শাহিন' নামে একজনের সন্ধান জানতে চায়। তাকে দেখেননি বলতেই তারা সজিবের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। সজিব সেখান থেকে কোনোমতে নিজেকে ছাড়িয়ে বাসায় গিয়ে রাফিকে ডেকে আনেন। এরপর তারা দু’জনে ওই যুবকদের কাছে মারধরের কারণ জিজ্ঞেস করতে গেলে, ইমন নামের এক যুবক হঠাৎ পিস্তল বের করে রাফিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ইমনের সঙ্গে রেজাউল, মিন্টু ও শাহবুদ্দিনসহ আরো ৮-৯ জন ছিলো। ঘটনার পরপরই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় রাফিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান পাঁজরে একটি গুলি লেগেছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, আহত যুবককে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি লালবাগ থানায় জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান, শিক্ষার্থীদের বিক্ষোভ

কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

অর্থ উপদেষ্টা কাউকে সন্তুষ্ট করতে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাইদী

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

পানির অভাবে অচল স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গন্ধ ও দুর্ভোগে অতিষ্ঠ জনজীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App