×

সারাদেশ

রেলওয়ের গণ্ডি পেরিয়ে অনন্য এক মানবিকতার আইডল টিটিই মিঠু

Icon

মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম

রেলওয়ের গণ্ডি পেরিয়ে অনন্য এক মানবিকতার আইডল টিটিই মিঠু

ছবি: সংগৃহীত

সরকারি পদের নাম জোষ্ঠ্য ট্রেন (ভ্রমন) টিকিট পরীক্ষক (টিটিই)। কিন্তু ঈশ্বরদী জংশন ও আশপাশের মানুষের কাছে আব্দুল আলিম মিঠু এক পরিচিত ও ভরসার নাম। কেবল রেলওয়ের টিকিট যাচাইয়ের গণ্ডিতে নিজের দায়িত্বকে সীমাবদ্ধ না রেখে তিনি হয়ে উঠেছেন মানুরিকাতা ও সেবার এক অনন্য দৃষ্টান্ত।

তাঁর এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশ রেলওয়ের 'শুদ্ধাচার পুরস্কার' লাভ করেন। বাংলাদেশ রেলওয়েতে শুদ্ধাচার পুরস্কার প্রদানের মূল লক্ষ্য হলো সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি প্রদান।

তৎকালীন রেলমন্ত্রী এবং ডিজির কাছ থেকে তিনি এই পুরস্কার লাভ করেন।

এবার জাতীয় পতাকা বিতরণের অনন্য কীর্তি গড়ে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করেছেন আব্দুল আলিম মিঠু।

২০২২ সালে তিনি ঈশ্বরদী উপজেলা প্রশাসনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একযোগে ১০০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। পতাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন ইউএনও পি. এম. ইমরুল কায়েস। পরবর্তীতে তিনি আরও ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা বিতরণ করেন। তাঁর এই মহতী উদ্যোগ এখনো অব্যাহত রয়েছে।

মিঠুর মতে, ‘স্বাধীনতার মর্যাদা কখনো ম্লান হতে পারে না।’। 

আর একারনেই কোনো প্রতিষ্ঠানে জাতীয় পতাকা পুরোনো বা মলিন দেখলে তিনি নিজ উদ্যোগে তা পরিবর্তনের অনুরোধ জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্মত হলে তিনি ব্যক্তিগতভাবে নতুন জাতীয় পতাকা সরবরাহ করেন।

রেলওয়েতেও বিশেষ অবদান রয়েছে তাঁর। যাত্রীদের ভোগান্তি কমাতে আব্দুল আলিম মিঠু নিজ উদ্যোগে ঈশ্বরদী বাইপাস স্টেশনে একটি তথ্য বোর্ড স্থাপন করেছেন, যেখানে ট্রেনের সময়সূচি ও বিলম্বের তথ্য নিয়মিত হালনাগাদ করা হয়। এছাড়া ডিজিটাল সীমাবদ্ধতার মধ্যেও ট্রেনের বগি নম্বর নির্দিষ্ট স্থানে স্থাপন করে তিনি যাত্রীদের নির্দিষ্ট কোচে পৌঁছাতে সহায়তা করেন।।

ঈশ্বরদী জংশনের প্ল্যাটফর্ম নম্বর এবং চারদিকে চারটি বড় জংশন নেমপ্লেট স্থাপনের ক্ষেত্রেও তাঁর অগ্রণী ভূমিকা রয়েছে। তৎকালীন ডিআরএম আসাদুল হকের দৃষ্টি আকর্ষণ করে তিনি এসব সংস্কারকাজ সম্পন্ন করেন।

এমনকি ট্রেনের কামরায় কোচের নম্বর না থাকলে তিনি নিজ উদ্যোগে স্টিকার লাগিয়ে দেন, যাতে যাত্রীরা সহজেই তাদের কোচ খুঁজে পান।

রেলে ভ্রমণকালে কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়লে মিঠু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। তিনি ট্রেনের ভেতরেই ঘোষণা দিয়ে কোনো চিকিৎসক যাত্রী থাকলে তাঁর মাধ্যমে অসুস্থ যাত্রীর চিকিৎসার ব্যবস্থা করেন। প্রয়োজন হলে পরবর্তী স্টেশন থেকে জরুরি ভিত্তিতে ওষুধ সংগ্রহের দায়িত্বও তিনি পালন করেন।

এছাড়া গর্ভকালীন বা ডেলিভারি সংক্রান্ত জরুরি পরিস্থিতিতেও তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

২০২৪ সালের তীব্র তাপদাহের সময় যখন স্টেশনে পানির সংকট দেখা দেয়, তখন তিনি নিজ বাড়ি থেকে পানি এনে যাত্রীদের মাঝে বিতরণ করেছিলেন তিনি।

ট্রেন বিকল হলে বা দীর্ঘ বিলম্ব হলে ক্ষুধার্ত যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করতেও তাঁকে দেখা গেছে বিভিন্ন সময়।

শীত মৌসুমে অসহায় মানুষের মাঝে নিয়মিত শীতবস্ত্র বিতরণ এবং ঈশ্বরদী বাইপাস স্টেশনের যাতায়াতের রাস্তা সংস্কারের জন্য তিনি ফেসবুকের মাধ্যমে ভিডিও ধারণ করেন এবং বাইপাস রেলওয়ে স্টেশনে চলাচলকারী যাত্রীদের সাক্ষাৎকার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ঈশ্বরদী বাইপাস ও জংশনের যাত্রীরা তাঁর সেবায় অভিভূত। অনেক যাত্রীই তাঁর কাজের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অন্য কোনো স্টেশনে এমন আন্তরিক সেবা তাঁরা পান না।

একজন সরকারি কর্মচারী হয়েও দায়িত্বের বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার মিঠু দেখিয়েছেন, তা নিঃসন্দেহে অনুকরণীয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানি পরিস্থিতি বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি পরিস্থিতি বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাড়ে পাঁচশো ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি বাহরাইনের

সাড়ে পাঁচশো ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি বাহরাইনের

‘বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে’

‘বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে’

লেবাননের সাত গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

লেবাননের সাত গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App