বোরকা পরে তেল নিতে গিয়ে ধরা খেলেন যুবক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পিএম
ছবি: সংগৃহীত
নওগাঁর পত্নীতলায় বোরকা পরে নারী সেজে ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার চেষ্টা করতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (১ মার্চ) রাতে নজিপুর বাজার এলাকার মেসার্স মামুন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।
ফিলিং স্টেশন মালিকের ছেলে অভি জানান, তেল সংকটের কারণে পাম্পে প্রচুর ভিড় ছিল এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে বোরকা পরে এক যুবক তেল নিতে এলে উপস্থিত লোকজন বিষয়টি বুঝতে পারেন। পরে উত্তেজনা তৈরি হলে তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
তিনি আরো জানান, নারীদের আগে তেল দেওয়ার সুযোগ নেওয়ার উদ্দেশ্যেই ওই যুবক এমনটি করে থাকতে পারেন।
