×

সারাদেশ

পানির ট্যাংকে মজুত রাখা ডিজেল জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম

পানির ট্যাংকে মজুত রাখা ডিজেল জব্দ

ছবি: সংগৃহীত

বাড়ির ছাদে পানির ট্যাংক। বাইরে থেকে দেখে মনে হবে ভেতরে পানিভর্তি। কিন্তু ঢাকনা খুলতেই পানি নয়; রাখা হয়েছে ডিজেল। তারপর সেগুলো জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। জব্দ হওয়া ডিজেলের পরিমাণ প্রায় ৭৫০ লিটার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয় এসব ডিজেল। পরে এ ঘটনায় বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্র জানায়, কিছুদিন ধরে ওই বাড়ির পানির ট্যাংক ব্যবহার করে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। পানির পরিবর্তে ট্যাংকে তেল থাকার বিষয়টি প্রকাশ্যে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেই এই তেল মজুত করা হয়েছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফিশিংবোট ব্যবসায়ী বসু সারেং এর বাড়িতে জ্বালানি তেল মজুত রাখা হয়েছে এ খবর পেয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিযান চালান। অভিযানকালে ওই বাড়ির ছাদের পানির ট্যাংকে ৭৫০ লিটার ডিজেল পাওয়া যায়। উদ্ধার হওয়া ডিজেল জব্দ করা হয় এবং বসু সারেংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ ডিজেল স্থানীয় চর হাসান ভূইয়ার হাট বাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে নিলামে বিক্রি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, জব্দ করা ৭৫০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করে চর হাসান ভূঁইয়ার হাট বাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়। এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে বসু সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

মোটরসাইকেলের পেছনের বাক্সে ৫০ লিটার তেল

মোটরসাইকেলের পেছনের বাক্সে ৫০ লিটার তেল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতি তদন্ত ও বিচারের দাবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতি তদন্ত ও বিচারের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App