×

সারাদেশ

কুমিল্লা

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলার দৌলতগঞ্জ এতিমখানা মাদ্রাসার সামনের পুকুরে এ ঘটনা ঘটে।

লাকসাম থানার ওসি মাকসুদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলো- গন্ডামারা গ্রামের মো. খোকনের ছেলে মো. আফরান হোসেন আরাফাত (৭) ও একই গ্রামের দ্বীন মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইয়াছিন (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় পাশাপাশি বাড়ির ২ শিশু খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। দুপুরে এতিমখানা মাদ্রাসার এক শিক্ষক অজু করতে এসে দুজনের মরদেহ পুকুরে ভাসতে দেখে। পরে হইচই পড়লে নিহত দুই শিশুর পরিবারের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App