×

সারাদেশ

নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম

নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইছামতী নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, ইছামতী নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখে বিজিবি পুলিশকে খবর দেয়। মরদেহটি উপুড় অবস্থায় কচুরিপানার নিচে ছিল। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় পানির নিচে থাকায় মরদেহটি পচে ফুলে উঠেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে একই এলাকায় সীমান্তের জিরো লাইন থেকে ৫০ মিটার অভ্যন্তরে ইছামতী নদীর পাড় থেকে আরও একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র তিন দিনের ব্যবধানে একই এলাকায় দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App