×

সারাদেশ

চাঁদার টাকা না দেওয়ায় দোকানিকে প্রকাশ্যে হত্যার অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম

চাঁদার টাকা না দেওয়ায় দোকানিকে প্রকাশ্যে হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত

‎রাজশাহীর পুঠিয়া উপজেলায় চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মামুনুর রশিদ জুয়েল (৪৮)। উপজেলার কৃষ্ণপুর গ্রামে তার বাড়ি। হত্যায় অভিযুক্ত যুবকের নাম মো. মাইনুল (২৩)। বাড়ি কাঁঠালবাড়িয়া গ্রামে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল সকালে তার দোকান খুলে ভেতরে বসেছিলেন। সে সময় মাইনুল দোকানে গিয়ে নেশা করার জন্য চাঁদা দাবি করেন। জুয়েল টাকা দিতে না চাইলে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিও শুরু হয়।

এ সময় মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করেন। এতে জুয়েল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর স্থানীয়রা মাইনুলকে ধাওয়া করে আটক করেন। উত্তেজিত জনতা তাকে খুঁটিতে বেঁধে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে।’

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App