×

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় হামের উপসর্গে নতুন ভর্তি ২১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় হামের উপসর্গে নতুন ভর্তি ২১

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার সদর হাসপাতালে নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই শিশু বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (১৮ এপ্রিল) পাওয়া তথ্যে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বর্তমানে হামের লক্ষণ নিয়ে মোট ৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের মতে, চলমান উষ্ণ আবহাওয়া ও গ্রামাঞ্চলে সংক্রমণ বৃদ্ধির কারণে হামের প্রাদুর্ভাব বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা ও সিভিল সার্জন নোমান মিয়া জানান, জেলায় মোট ৫ লাখ ৪৮ হাজার ডোজ হামের টিকা প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী ৭১ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আগামী ২০ এপ্রিল থেকে উপজেলা পর্যায়ে হাম প্রতিরোধে বিশেষ ক্যাম্পেইন শুরু হবে। পর্যায়ক্রমে সব শিশুকে টিকার আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার নাম নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি

২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি

প্রশংসা একটু কম কইরেন, মন্ত্রী সাহেব

স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী প্রশংসা একটু কম কইরেন, মন্ত্রী সাহেব

হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

মস্কো উৎসবে ভাবনার ঝলক

মস্কো উৎসবে ভাবনার ঝলক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App