×

খেলা

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আফগান তারকা, অভয় দিলেন আফ্রিদি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পিএম

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আফগান তারকা, অভয় দিলেন আফ্রিদি

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। ছবি- সংগৃহীত

মাঠের লড়াকু মেজাজ আর দীর্ঘদেহী বোলিং অ্যাকশনে ব্যাটারদের মনে ত্রাস ছড়ানো সাবেক আফগান পেসার শাপুর জাদরান এখন জীবনের সবচেয়ে কঠিন লড়াই লড়ছেন। গুরুতর অসুস্থতা নিয়ে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়াতে যারা ভিত্তি গড়ে দিয়েছিলেন, শাপুর তাদের মধ্যে অন্যতম। তবে এবার মাঠের বাইরে মরণব্যাধির বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে তাকে।

পরিবার ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন শাপুর। গত ১২ জানুয়ারি তার ভাই ঘামাই জাদরান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শাপুরের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। আফগান ক্রিকেটের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, তার রক্তে শ্বেতকণিকার মাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে ঠিক কী কারণে বা কোন অসুখে এমনটি হচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিকিৎসা প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

আফগান এই পেসারের অসুস্থতার খবরে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। সতীর্থদের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর তারকা ক্রিকেটাররাও তার জন্য প্রার্থনা করছেন। সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় লিখেছেন,'আজ শাপুর জাদরানের ভাইয়ের সাথে মন ছুঁয়ে যাওয়া এক কথা হলো। তার অবস্থার কথা শুনে সত্যিই খুব মর্মাহত। তুমি মাঠে সবসময় একজন লড়াকু ছিলে, আমি জানি এই পরিস্থিতির বিরুদ্ধেও তুমি জয়ী হবে। শক্ত থাকো বন্ধু, সমগ্র পাকিস্তান এবং আমি তোমার পাশে আছি। যেকোনো প্রয়োজনে আমি সবসময় প্রস্তুত।'

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শাপুর জাদরান প্রায় এক দশকেরও বেশি সময় ধরে আফগান পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টিসহ মোট ৮০টি আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ওয়ানডেতে ৪৩ এবং টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেটের মালিক তিনি।

তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ মুহূর্ত হয়ে আছে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ। স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে আফগানিস্তানের ঐতিহাসিক প্রথম বিশ্বকাপ জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জয়সূচক রানটিও এসেছিল শাপুরের ব্যাট থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App