×

বিনোদন

মস্কো উৎসবে ভাবনার ঝলক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম

মস্কো উৎসবে ভাবনার ঝলক

ছবি : সংগৃহীত

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে, আর এবারের আয়োজনেই আলোচনায় এসেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ৪৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নজর কাড়েন তিনি।

ঝলমলে সোনালি গাউন ও মানানসই জ্যাকেটে লালগালিচায় হাঁটেন ভাবনা। সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, “যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”

জানা গেছে, তার পরিধান করা পোশাকটি ডিজাইনার তন্বী কবির তৈরি, যেখানে ঐতিহ্যবাহী মিরপুর কাতান মোটিফ ব্যবহার করা হয়েছে। গাউনের সঙ্গে থাকা জ্যাকেট ও গয়না তার লুককে আরও আকর্ষণীয় করে তোলে।

শনিবার (১৮ এপ্রিল) উৎসবে প্রদর্শিত হবে নির্মাতা আসিফ ইসলামের চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। আর্টকোর বিভাগে নির্বাচিত এই ছবিতে ভাবনা অভিনয় করেছেন যাত্রাপালার ‘প্রিন্সেস’ চরিত্রে। ছবিটির প্রচারণায় তিনি নির্মাতা ও প্রযোজক জান্নাতুল বাকের খানের সঙ্গে অংশ নিচ্ছেন।

এর আগে ১৫ এপ্রিল মস্কো পৌঁছে লাল কাতান ওভারকোটে তোলা কয়েকটি ছবিও শেয়ার করেছিলেন তিনি। অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, কিংবদন্তি কনস্তান্তিন স্তানিস্লাভস্কির শহরে এসে তার দারুণ লাগছে।

উল্লেখ্য, আসিফ ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নির্বাণ’ ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছিল। এবার ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ চলচ্চিত্রটি নিয়ে আবারও এই উৎসবে অংশ নিচ্ছেন তিনি। ছবিটিতে বাংলাদেশের লোকজ সংস্কৃতি যাত্রাপালার অন্তিম সময়ের গল্প তুলে ধরা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App