×

সারাদেশ

গোপালগঞ্জ

জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে হত্যা

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মনোতোষ ঘটক (৬০) নামে এক কৃষককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত মনোতোষ ঘটক খাগবাড়ী গ্রামের সিদ্ধেশ্বর ঘটকের ছেলে। 

পরিবার সূত্রে জানা গেছে, খাগবাড়ী গ্রামের মনোতোষ ঘটকের সঙ্গে একই গ্রামের গৌরাঙ্গ ঘটকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের রোববার বিকেলে মনোতোষ ঘটক ও গৌরাঙ্গ ঘটকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে গৌরাঙ্গ ঘটক ও তার স্ত্রী পুতুল ঘটক মিলে মনোতোষ ঘটককে মারধর করে, যাতে মনোতোষ ঘটক গুরুতর আহত হয়। আহত মনোতোষকে পরিবারের লোকজন উপজেলা ১০০ শয্যা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. তমাল অধিকারী বলেন, মনোতোষ ঘটককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে তিনি মন্তব্য করেন।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম সেন বলেন, মনোতোষ ঘটকের পরিবারের লোকজন মৌখিকভাবে হত্যার অভিযোগ করেছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App