×

সারাদেশ

পুকুরের পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২১, ১১:২২ পিএম

পুকুরের পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু

প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে ছয় বছর বয়সী জান্নাতি ও ফেরদৌসী নামের জমজ বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দোস্তনানগর গ্রামে ওই ঘটনা ঘটে। জমজ শিশুরা ওই এলাকার রাজিকুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্রে জানাযায়, বাড়ির পাশেই খেলাধুলা করছিল দুই বোন। দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের লোকজন দুই শিশুকে বাড়ির আশপাশে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। পরে দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ির পাশের পুকুরে দুই বোনকে ভাসতে দেখে তাদের পুকুর থেকে উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে নিয়ে যায়। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শরিফুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে শিশু দুইজনকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App