×

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আজ দলে থাকবেন নাসুম আহমেদ। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। শনিবার (৯ নভেম্বর) বিকেলে মাঠে নামছে সিরিজের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়া টাইগাররা। শারজায় আফগানদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাল-সবুজের দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  

প্রথম ম্যাচে কিপিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। এ কারণে সেদিন ব্যাটিংয়েও নেমেছেন পরে, তিনি সেদিন খেলেছেন ৭ নম্বরে। এরপরে জানা গেছে, আঙুলে চিড় ধরা পড়েছে এই অভিজ্ঞ কিপারের। এ কারণে সিরিজের শেষ দুই ম্যাচে খেলা হচ্ছে না তার।

আরো পড়ুন : বিশ্বরেকর্ড ফেলে দিলেন রিজওয়ান

মুশফিক দল থেকে ছিটকে যাওয়ায় অবধারিতভাবেই বাংলাদেশের একাদশে এসেছে পরিবর্তন। মুশফিকের বিকল্প হিসেবে দলে নেয়া হয়েছে জাকের আলী অনিককে। এর মাধ্যমে টাইগারদের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে তার। 

সেই সঙ্গে দলে আছে আরো একটি পরিবর্তন। প্রথম ম্যাচে খেলেছিলেন স্পিনার রিশাদ হোসেন। তার বদলে আজ দলে থাকবেন নাসুম আহমেদ। 

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App