×

ক্রিকেট

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০২:১৮ পিএম

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এলো। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শুক্রবার (১৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সোয়া ২টায়। এই ম্যাচে আগের ম্যাচের একাদশ নিয়েই খেলছে বাংলাদেশ। তবে পাকিস্তান একাদশে একটি পরিবর্তন এনেছে। স্পিনার আবরার আহমেদের জায়গায় হারিস রউফকে খেলাচ্ছে তারা।

এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ। এতে করে সিরিজ জয়ের সঙ্গে র‍্যাঙ্কিংয়েও উন্নতি হবে টাইগারদের। ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের রেটিং পয়েন্টের ব্যবধান এখন স্রেফ ১ পয়েন্টের। আজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৯, উঠে যাবে ৯ নম্বরে। আর ৩-০ ব্যবধানে জিতলে হবে ৮১। র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।

আরো পড়ুন: সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

উল্লেখ্য, গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ২০৯ বল হাতে রেখেই জিতেছিল মিরাজের দল। ফলে তিন ম্যাচের সিরিজে আজ জিতলেও সিরিজ জিতে যাবে বাংলাদেশি টাইগাররা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পীর শামীম হত্যা মামলার বিষয়ে যা বলছে পরিবার

পীর শামীম হত্যা মামলার বিষয়ে যা বলছে পরিবার

আজ থেকে ইরানের বন্দরে মার্কিন অবরোধ

আজ থেকে ইরানের বন্দরে মার্কিন অবরোধ

নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, নিহত শতাধিক

নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলা, নিহত শতাধিক

দূষণে বিশ্বসেরা থাইল্যান্ড, ঢাকার অবস্থান কত?

দূষণে বিশ্বসেরা থাইল্যান্ড, ঢাকার অবস্থান কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App