×

ক্রিকেট

আমিরকে ছাড়িয়ে ইতিহাসের দীর্ঘতম নো বল আরেক পাকিস্তানির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম

আমিরকে ছাড়িয়ে ইতিহাসের দীর্ঘতম নো বল আরেক পাকিস্তানির

ছবি: সংগৃহীত

ভুতুড়ে নো বল করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন পাকিস্তানের পেসার আসাদ আখতার। দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট 'ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ' ম্যাচে এমন কাণ্ড করেছেন তিনি।  

পেশাওয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে লাহোর ব্লুসের বিপক্ষে করাচি ব্লুসের হয়ে ওই ওভারে ২১ রান দেন আসাদ। দুটি ওয়াইড ও দুটি নো বলও দেন তিনি। 

নো বলের একটিতে তার সামনের পা বোলিং ক্রিজ থেকে অনেক দূরে ছিল।

আসাদের এমন কাণ্ডে অনেকে ২০১০ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে করা মোহাম্মদ আমিরের কুখ্যাত নো বলের স্মৃতিচারণ করেছেন। ওইবার পাকিস্তানের পেসার স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হন।

একজন এক্স-এ লিখেছেন, ‘পাকিস্তানের টি-টোয়েন্টি কাপে আসাদ আখতারের নো বল কেবল বড়ই ছিল, এটা ছিল আতঙ্কিত হওয়ার মতো বড়। এই বল তাৎক্ষণিকভাবে স্পট ফিক্সিং কেলেঙ্কারির সময়ে মোহাম্মদ আমিরের করা কুখ্যাত নো বলের স্মৃতি ফিরিয়ে আনে।’ 

তিনি আরও বলেন, ‘একই ওভারে দুটি ওয়াইড ও দুটি নো বল। সবগুলোই ছিল দাগের বাইরে, এর মধ্যে একটি এতটাই দূরে? এই ধরনের ডেলিভারি গুরুতরভাবে প্রশ্ন তুলছে। পাকিস্তান ক্রিকেট এমন দৃশ্য আগেও দেখেছে।’

স্পট ফিক্সিংয়ের অভিযোগ করে আরেকজন লিখেছেন, ‘২৫ বছর বয়সী পাকিস্তানি পেসার তাদের চলমান টি-টোয়েন্টিতে আসাদ আখতার চলমান শীর্ষ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে যে বল করেছেন, তা নিঃসন্দেহে সন্দেহজনক। আবারও স্পট ফিক্সিং!’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App