×

ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করলো বিসিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম

নিউজিল্যান্ড সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করলো বিসিবি

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত কয়েকটি সিরিজের মতো এবারও অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির টিকিটে খেলা দেখতে পারবেন দর্শকরা।

শনিবার (১১ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি টিকিটের বিস্তারিত তথ্য জানায়। একই দিন সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট কেনা যাবে। দর্শকদের জন্য টিকিট বিক্রি করা হবে বিসিবির অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটের মাধ্যমে।ক

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ এপ্রিল শুরু হবে ওয়ানডে সিরিজ। সেখানে ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা। নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট ৪০০ টাকা, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড ৬০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ও লাউঞ্জ ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম ভেন্যুতেও থাকছে সিরিজের ম্যাচ। সেখানে ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ গ্যালারির টিকিট ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাছে উঠে অজ্ঞান শ্রমিক, উদ্ধারে ফায়ার সার্ভিস

গাছে উঠে অজ্ঞান শ্রমিক, উদ্ধারে ফায়ার সার্ভিস

টিকার আওতায় আসছে ৬ মাস-৫বছর বয়সী শিশু

টিকার আওতায় আসছে ৬ মাস-৫বছর বয়সী শিশু

ট্রাম্পের প্রতি পূর্ণ অবিশ্বাসে আলোচনায় অংশ নিচ্ছে ইরান

আব্বাস আরাগচি ট্রাম্পের প্রতি পূর্ণ অবিশ্বাসে আলোচনায় অংশ নিচ্ছে ইরান

বৈচিত্র্যের রঙে মুখর পাহাড়, বিজু–সাংগ্রাইয়ে বর্ণিল বর্ষবরণ

বৈচিত্র্যের রঙে মুখর পাহাড়, বিজু–সাংগ্রাইয়ে বর্ণিল বর্ষবরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App