×

অপরাধ

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৩:২৭ পিএম

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিহত মো. এমরান হোসেন মুন্না

নোয়াখালী সদর উপজেলায় শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মো. এমরান হোসেন মুন্না (২৭) সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের আহমদ উল্যার ছেলে।

সোমবার (১৫ আগস্ট) ভোর রাতের দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পিতা আহমদ উল্যাহ অভিযোগ করে বলেন, ৪ বছর আগে প্রেমের সম্পর্কে পরিবারের মতের বিরুদ্ধে জামালপুর গ্রামের মোরশেদ আলম মুসার মেয়ে শিল্পী আক্তারকে বিয়ে করে তার ছেলে মুন্না। বিয়ের পর থেকে মুন্না এবং তার স্ত্রী শিল্পীর সঙ্গে পারিবারিক কলহ দেখা দেয়। ওই পারিবারিক কলহের জের ধরে গত দুই মাস ধরে স্ত্রী, শ্বশুর, শাশুড়ীসহ বাড়ির লোকজনের সঙ্গে মুন্নার বিরোধ চলে আসছে। দুইদিন আগে শ্বশুর বাড়িতে বেড়াতে যায় মুন্না। সোমবার ভোর রাতে শ্বশুর  বাড়ি থেকে খবর আসে মুন্না আত্মহত্যা করেছে।

আহমদ উল্যাহ আরো বলেন, তার ছেলে মুন্না আত্মহত্যা করেনি। তার গলায় ফাঁঁসের কোন দাগ নেই। পুুুলিশসহ আমরা ঘটনাস্থলে গিয়ে আমার ছেলের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখি। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যার গুজব ছড়ানো হচ্ছে। সঠিক ময়নাতদন্তের মাধ্যমে হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এর আগেও মুন্নাকে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন একাধিক বার শারীরিকভাবে নির্যাতন করেছে। এখন আমার ছেলেটাকে চিরদিনের জন্য শেষ করে দিয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে ছেলে হত্যার বিচার চাইলেন আহমদ উল্যাহ।

এদিকে মুন্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে মুন্নার শ্বশুর মোরশেদ আলম মুসার।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App