×

অপরাধ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান ও শিক্ষামন্ত্রী নওফেলসহ ১১৫ জনকে আসামি করে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২১ পিএম

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান ও শিক্ষামন্ত্রী নওফেলসহ ১১৫ জনকে আসামি করে মামলা

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ছবি : সংগৃহীত

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অনুপম সেনসহ ১১৫ জনকে আসামি করে আদালতে মামলার আবেদন করা হয়েছে। এজাহারে অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগটি তদন্তপূর্বক থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন মোহাম্মদ ফরহাদ নামে এক যুবক। ‍তিনি সন্দ্বীপ উপজেলার কুচিয়ামোড়া গ্রামের মৌলভীবাজার এলাকার মো. হেলালের ছেলে। তিনি বর্তমানে নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার বাসিন্দা।

মামলার উল্লেখযোগ্য বাকি আসামিরা হলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস ছালাম, চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

আরো পড়ুন : বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১২২ জনের নামে হত্যা মামলা

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, চলতি বছরের ৪ আগস্ট নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে ১০০ থেকে ১৫০ জন সন্ত্রাসী দেশি অস্ত্র, কিরিচ, লোহার রড ও লাঠিসোঁটাসহ ঘটনাস্থলে ত্রাস চালায়। ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়ায় প্রতিশোধ নিতে আসামিরা ওইদিন ছাত্র-জনতার মিছিলে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রাণ বাঁচানোর জন্য তিনি বহদ্দারহাট কাঁচা বাজারের দিকে দৌঁড়ালে আসামিদের অবৈধ অস্ত্রের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আরফান উদ্দিন। তিনি বলেন, মামলার আবেদনে ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলার আবেদনটি তদন্তপূর্বক চান্দগাঁও থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App