×

অপরাধ

গোলাপ-এস কে সুর পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৬:১২ পিএম

গোলাপ-এস কে সুর পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

মাদারীপুরের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরী ও তার স্ত্রী সুপর্ণা সুর চোধুরী, মেয়ে নন্দিতা সুর চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জল মল্লিকেরও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বুধবার (২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অনুসন্ধান চলাকালে দুদকের পক্ষ থেকে দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মীর আহাম্মদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App