×

অপরাধ

আজহারীর মাহফিলে চুরির ঘটনায় মামলা, ২৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১১:৩১ পিএম

আজহারীর মাহফিলে চুরির ঘটনায় মামলা, ২৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

ছবি: সংগৃহীত

লালমনিরহাটে প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে মোবাইল ফোন এবং স্বর্ণের অলংকার চুরির অভিযোগে আটক ২২ নারীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। পরে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 

লালমনিরহাট আদালত পুলিশের পরিদর্শক মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন শহরের বিডিআর ক্যান্টিন মোড় এলাকার মো. আলম (৩৪)। এছাড়া সেই থেকে এদিন দুপুর পর্যন্ত ৪৮টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১১ জন ব্রাহ্মণবাড়িয়া এবং ১১ জন হবিগঞ্জের বাসিন্দা। অন্য যুবকের বাড়ি রংপুরে।

বাদী মো. আলম জানান, তার স্ত্রী ডলি বেগমসহ অন্যদের কাছ থেকে অন্তত ৩০টি স্বর্ণের চেইন চুরির অভিযোগ পাওয়া গেছে। তাদের অনুরোধে মামলাটি করেছেন তিনি। এ মামলায় অন্য ভুক্তভোগীদের সাক্ষী করা হয়েছে। আর আসামি হিসেবে আটক ২২ নারীসহ মোট ২৩ জনের নাম উল্লেখ আছে।

শনিবার লালমনিরহাট শহরের রেলওয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ‘লালমনিরহাট স্টেডিয়ামে’ নারীদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়। সেখানে সমবেত নারীদের ৩০টি স্বর্ণের চেইন এবং দুটি মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নুরনবী বলেন, মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল ঘিরে লালমনিরহাট শহরের কয়েকটি স্থানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। এসব স্থান থেকে চুরির অভিযোগে ২২ নারী এবং এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্বেচ্ছাসেবকেরা। তারা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে।

মাহফিলের আয়োজক ও লালমনিরহাট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ বকশি বলেন, ওয়াজ মাহফিল ঘিরে এক বা একাধিক চোর চক্র সক্রিয় ছিল। তারা ভিড়ের সুযোগে চুরিসহ অন্যান্য অপকর্মে লিপ্ত হয়। লালমনিরহাটে যাদের আটক করা হয়েছে, তারা অন্য এলাকার মানুষ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App