×

অপরাধ

ভুয়া বিল দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, ডিএসসিসিতে দুদকের অভিযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

ভুয়া বিল দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, ডিএসসিসিতে দুদকের অভিযান

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সরকারি গাড়ির জ্বালানি খরচের ভুয়া বিল দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগর ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, অভিযোগ অনুযায়ী সরকারি গাড়িগুলো বাস্তবে ব্যবহার না হলেও নথিতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ জ্বালানি খরচ দেখানো হয়েছে। এভাবে বিপুল অঙ্কের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এদিন অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নথিপত্র ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

আরো পড়ুন : ১৪, ১৮ ও ২৪’র নির্বাচন মাথা থেকে মুছে ফেলতে হবে

এর আগে, ৪ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে নগর ভবন ৪০ দিন বন্ধ ছিল। অথচ এই সময়েও কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির জ্বালানি প্রতিদিন ১৪-১৫ লিটার খরচ দেখানো হয়েছে।

প্রশ্ন উঠেছে, নগর ভবন বন্ধ থাকা অবস্থায় এবং কর্মকর্তাদের অনেকে অফিসে অনুপস্থিত থাকা সত্ত্বেও ওই জ্বালানি কীভাবে ব্যবহৃত হলো।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App