×

অপরাধ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৮:১৭ এএম

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

ছবি : সংগৃহীত

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদ হত্যার ঘটনায় তার ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে ওই বাড়ির অন্যান্য সদস্যদেরও নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।

আরো পড়ুন : পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে হত্যা

পুলিশ জানায়, টিউশনি করতে যাওয়ার পথে জুবায়েদকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে আরমানিটোলার একটি বাসার সিঁড়িতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়।

লালবাগ জোনের সহকারী কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, প্রাথমিকভাবে ছাত্রী বর্ষাকে আটক করা হয়েছে।   বাড়ির অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুইজনকে শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে আমাদের একাধিক টিম কাজ করছে। আশা করছি খুব দ্রুত তাদের আটক করতে পারব।

তিনি বলেন, তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

এদিকে, হত্যাকাণ্ডের পর থেকে আরমানিটোলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীদের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ ও পিবিআই দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা ঘটনাস্থলে তদন্ত চালিয়ে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে।

প্রসঙ্গত, নিহত জুবায়েদ নিয়মিতভাবে বর্ষাকে তার বাসায় গিয়ে পড়াতেন বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App