×

অপরাধ

সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

সাংবাদিক আনিস আলমগীর। ছবি : সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা অভিযোগটি আনুষ্ঠানিকভাবে মামলায় রূপান্তরিত হয়েছে। এ মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলাটি নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ। একই তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

ডিবি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। থানা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি কার্যালয়ে আসছেন। তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে গ্রেপ্তারকৃত সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের পাশাপাশি আরও দুজনের নাম উল্লেখ করা হয়।

অভিযোগে নাম থাকা অপর দুই ব্যক্তি হলেন, মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

এদিকে, রোববার রাত আনুমানিক ৮টার দিকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের পর মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App