×

অপরাধ

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরো ২ আসামি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরো ২ আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে ও আগুন দিয়ে হত্যার ঘটনায় আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শনিবার রাতেই উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এর আগে আরো ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামীকাল সোমবার ভালুকা আমলি আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলার আদালত পরিদর্শক (ওসি) পীরজাদা শেখ মো. মোস্তাছিনুর রহমান।

আরো পড়ুন : ছায়ানটে হামলা : সাড়ে ৩০০ জনের বিরুদ্ধে মামলা

এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা দিপু চন্দ্র দাসকে মারধর ও আগুনে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন ১৯ ডিসেম্বর নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, অপরাধ করলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। কেন ওই যুবককে পুলিশের হাতে না দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের বাবা রবি চন্দ্র দাস ও বোন চম্পা দাস অভিযোগ করে বলেন, উৎপাদন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে দিপুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, দিপু শিক্ষিত ও ধর্ম সচেতন ছিলেন এবং ধর্ম অবমাননার মতো কোনো কাজে তিনি জড়িত থাকতে পারেন না।

নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা এবং রবি চন্দ্র দাসের ছেলে। তিনি গত দুই বছর ধরে ওই কারখানায় কর্মরত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App