×

অপরাধ

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৪২ এএম

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

রাজধানীর শান্তিবাগ এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সেকান্দার আলী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

সোমবার (৯ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সেকান্দারের ভাই আমির আলী জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার গাজীপুর গ্রামে। তার বাবার নাম আব্দুর রউফ। সেকান্দার স্ত্রী মাহফুজা ও তিন সন্তান নিয়ে রাজধানীর রামপুরা ওলনবাজার এলাকায় বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শাহজাহানপুরের ভাঙারি গলিতে তার দুটি অটোরিকশা ছিল।

আমির আলীর দাবি, সোমবার রাত প্রায় ১১টার দিকে শান্তিবাগের ভাঙারি গলিতে মামুন ওরফে বুলেট মামুন, তার শালা হান্নানসহ কয়েকজন মিলে সেকান্দারের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, হামলাকারীরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগেও সেকান্দার তাদের মাদক কার্যক্রমে বাধা দিয়েছিলেন। সেই বিরোধের জেরে তারা সেকান্দারকে খুঁজছিল এবং সুযোগ পেয়ে তার ওপর হামলা চালায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শাহজাহানপুর থানা-পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App