×

অপরাধ

বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান ৬ দিনের রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম

বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান ৬ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান লে. কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (৩০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনার পূর্ণাঙ্গ রহস্য উদঘাটনের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে অবস্থান করছিলেন দেলোয়ার হোসেন। এ সময় আসামিসহ কয়েকজন সশস্ত্র ব্যক্তি আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তার মৃত্যু হয়।

এর আগে রোববার গভীর রাতে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। সকালে তাকে আদালতে হাজির করা হয়।

আরো পড়ুন: সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেপ্তার

প্রসঙ্গত, মো. আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআই মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এক-এগারো সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনের ঘটনায় তিনি অন্যতম ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে। এমনকি যে স্থানে তারেক রহমানকে নির্যাতন করা হয়, সেখানে তিনি উপস্থিত ছিলেন বলেও জানা গেছে। ওই সময় তিনি ডিজিএফআই-এর অ্যান্টি-টেরোরিজম ইউনিটে দায়িত্বরত ছিলেন।

 ২০০৯ সালের ৫ নভেম্বর কর্নেল আফজাল নাছেরকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। তবে তাকে ঠিক কোন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরখাস্ত করা হয়েছিলো, তা এযাবৎ জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App