×

অপরাধ

ডিবি পরিচয়ে অর্থ আত্মসাৎকারী গ্রেফতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

ডিবি পরিচয়ে অর্থ আত্মসাৎকারী গ্রেফতার

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার ব্যক্তির নাম মো. আলামিন (৫১)। তিনি ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে একজন নারীর কাছ থেকে সাড়ে ১১ লাখ টাকা আত্মসাৎ করেন।  

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সূত্রাপুর থানা পুলিশের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গত ৫ এপ্রিল দুপুরে সূত্রাপুরের লক্ষ্মীবাজার এলাকার একজন নারীকে মোবাইল ফোনে কল দেয় প্রতারক চক্র। এ সময় তারা নিজেদের পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পরিচয় দিয়ে ওই নারীর ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে। পরে হিসাব ভেরিফিকেশনের কথা বলে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট ১১ লাখ ৫০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে চক্রটি।

তিনি আরও জানান, ওই ঘটনায় ভুক্তভোগী নারী সূত্রাপুর থানায় মামলা করেন। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় আজ ভোররাতে দারুসালামের বাতেন নগর এলাকায় অভিযান চালিয়ে আলামিনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৭টি মোবাইল ফোন, ৬৬টি সিমকার্ড, তিনটি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, একটি চেকবই, ইউএস ১০০ ডলারের ছয়টি নোট, প্রতারণা লব্ধ নগদ ১২ হাজার ৫০০ টাকা এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আলামিন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তার সঙ্গে দেশি-বিদেশি প্রতারকদের যোগাযোগ রয়েছে। চক্রটি সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে ব্যাংক হিসাব খুলিয়ে সেই হিসাবের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করে। পরবর্তীতে ওই অর্থ ডলারে রূপান্তর করে বিদেশে পাঠায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ পেট্রোল মজুদ করায় ২ জনের কারাদণ্ড

অবৈধ পেট্রোল মজুদ করায় ২ জনের কারাদণ্ড

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

অর্থ আত্মসাতের অভিযোগে যুবক গ্রেফতার

অর্থ আত্মসাতের অভিযোগে যুবক গ্রেফতার

বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ

বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App