×

অপরাধ

ভাটারায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৮ পিএম

ভাটারায় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৬

ছবি : সংগৃহীত

রাজধানীর ভাটারা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তাররা হলেন, মো. হারুন মিয়া (২৫), মো. সাইফুল ইসলাম (৩৬), মো. হানিফ (২৬), মো. হিরা মিয়া (১৯), মো. আশিক মিয়া (২৪), মো. মোবারক (২১), মো. রাজা (১৮), তোফাজ্জল হোসেন (২০), মো. রিফাত (১৮), মো. মহসীন (১৮), আনন্দ চন্দ্র সরকার (১৮), মো. রিয়াজুল ইসলাম (৩২), মো. আতশ (৪২), জমির উদ্দিন (৪০), মো. আশরাফুল আলম (৪৩) ও মো. সুমন (৩৬)।

আরো পড়ুন : আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন বালুরমাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন অপরাধে জড়িত এসব ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App