×

অপরাধ

কোরবানির হাটে জাল টাকা ঠেকাতে গোয়েন্দা নজরদারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:২৬ পিএম

 কোরবানির হাটে জাল টাকা ঠেকাতে গোয়েন্দা নজরদারি

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে জাল নোটের কারবার ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বুধবার (৬ মে) গাবতলী গরুর হাটের ব্যবস্থাপনা উন্নয়ন এবং গাবতলী বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, কোরবানির হাটগুলোতে নকল মুদ্রা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি হাটে নকল মুদ্রা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে। পাশাপাশি ডিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে, যাতে জাল টাকার নোট তৈরির উৎস আগেই শনাক্ত করে তা বন্ধ করা যায় এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা সম্ভব হয়।

তিনি বলেন, গরুর হাটকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ বা সহিংসতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আশা করা যাচ্ছে, কোনো ধরনের সমস্যা হবে না।

ট্রাফিক ব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গাবতলী এলাকায় হাট ও বাস টার্মিনাল—দুটি কার্যক্রম একসঙ্গে চলায় চাপ তৈরি হয়। এ পরিস্থিতি সামাল দিতে নতুন সড়ক নির্মাণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়ক হবে।

তিনি আরও জানান, হাটে গরু আনা-নেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা আনতে নির্দিষ্ট লোডিং ও আনলোডিং পয়েন্ট নির্ধারণ করা হবে। এতে সড়কে গরু ওঠানামা কমে যানজট হ্রাস পাবে।

গাবতলী হাটকেন্দ্রিক সার্বিক ব্যবস্থাপনার একটি বিস্তারিত পরিকল্পনা শিগগিরই গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরছে রোগী, শুরু হচ্ছে সংস্কার

ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরছে রোগী, শুরু হচ্ছে সংস্কার

বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

 ‘উড়াল দেবো আকাশে’ পোস্ট দিয়ে নিখোঁজ ইউপি সদস্য

‘উড়াল দেবো আকাশে’ পোস্ট দিয়ে নিখোঁজ ইউপি সদস্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App