×

খেলা

বিশ্বকাপে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:৩৪ পিএম

বিশ্বকাপে নিষেধাজ্ঞার মুখে আর্জেন্টাইন তারকা

জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী ও অপমানজনক মন্তব্য করায় উয়েফার দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে ফিফা। এর ফলে আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা দলে সুযোগ পেলেও প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না ২০ বছর বয়সী উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।

দুই সপ্তাহ আগে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বেনফিকা। ম্যাচ চলাকালে ভিনিসিয়ুসকে মৌখিকভাবে অপমান করেন প্রেস্তিয়ান্নি। গালি দেওয়ার সময় তিনি জার্সি দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন। তবে তদন্তে উয়েফাকে সহায়তা করেন ভিনিসিয়ুসের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকার সাক্ষ্য অনুযায়ী, প্রেস্তিয়ান্নি স্প্যানিশ ভাষায় ‘বানর’ শব্দটি ব্যবহার করেছিলেন। প্রেস্তিয়ান্নি বর্ণবাদী গালির কথা অস্বীকার করলেও সমকামীবিদ্বেষী গালি ব্যবহারের কথা স্বীকার করেছেন।

উয়েফা প্রেস্তিয়ান্নিকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে, যার মধ্যে ৩ ম্যাচ স্থগিত রাখা হয়েছে। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, এই শাস্তি আন্তর্জাতিক ম্যাচেও কার্যকর হবে। চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচ এরই মধ্যে মিস করায় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে তাকে দর্শক হয়ে থাকতে হবে। আর্জেন্টিনা যদি প্রেস্তিয়ান্নিকে দলে না রাখে, তবে এই নিষেধাজ্ঞা আগামী মৌসুমে উয়েফার প্রতিযোগিতায় কার্যকর হবে।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এখনও প্রেস্তিয়ান্নিকে বিশ্বকাপ দলে রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপাধারী আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে। এরপর ২২ জুন অস্ট্রিয়া এবং ২৭ জুন জর্ডানের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। ২০ বছর বয়সী প্রেস্তিয়ান্নি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে মাত্র একটি প্রীতি ম্যাচ খেলেছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফুটবলের নিয়ম নির্ধারক সংস্থা ‘আইএফএবি’ একটি নতুন নিয়ম অনুমোদন করেছে। এখন থেকে কোনো খেলোয়াড় যদি মুখ ঢেকে প্রতিপক্ষকে অপমান করেন, তবে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরছে রোগী, শুরু হচ্ছে সংস্কার

ঝুঁকিপূর্ণ ভবন থেকে সরছে রোগী, শুরু হচ্ছে সংস্কার

বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

 ‘উড়াল দেবো আকাশে’ পোস্ট দিয়ে নিখোঁজ ইউপি সদস্য

‘উড়াল দেবো আকাশে’ পোস্ট দিয়ে নিখোঁজ ইউপি সদস্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App