×

অপরাধ

মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

Icon

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:৩১ পিএম

মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সাহেব আলী ও মো. রবিউল ইসলাম নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ মে) দুপুরে উপজেলার পাকুড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এ সময় তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দিয়েছেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আতিয়ার শেখের ছেলে সাহেব আলী (৩২)। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই গ্রামের রহিম শেখের ছেলে মো. রবিউল ইসলাম (২২)কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে। বুধবার তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশ শেষে তাদের জেলহাজতে পাঠানো হয়।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি ফকির তাইজুর রহমান বলেন, মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রশাসন ও পুলিশের সমন্বিত অভিযান নিয়মিত চলবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান। তিনি বলেন, মাদক সেবন ও মাদক ব্যবসা শুধু আইনত অপরাধ নয়, এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদক একটি পরিবার, সমাজ এমনকি পুরো জাতিকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালিত হলে সমাজ থেকে মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক আলোচনার কেন্দ্রে গঙ্গার পানিবণ্টন চুক্তি

বাংলাদেশের বিপক্ষে হারের পর শাস্তি পেলেন সালমান

বাংলাদেশের বিপক্ষে হারের পর শাস্তি পেলেন সালমান

ঈদুল আজহা উপলক্ষে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

ঈদুল আজহা উপলক্ষে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App