×

অপরাধ

মোহাম্মদপুরের বাসার ফটকে ছিনতাইয়ের শিকার দুই নারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৬:১০ পিএম

মোহাম্মদপুরের বাসার ফটকে ছিনতাইয়ের শিকার দুই নারী

ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

ঈদুল আজহার ছুটি শেষে ঢাকায় ফিরে বাসার সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। ভুক্তভোগীদের বরাতে পুলিশ জানায়, ছিনতাইকারী চাপাতি দিয়ে তাঁদের (দুই নারী) ভয় দেখায় এবং তাঁদের সঙ্গে থাকা লাগেজসহ মূল্যবান জিনিস নিয়ে নেয়।

রোববার (৩১ মে) রাত তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এই ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, ছিনতাইয়ে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁকে ধরার চেষ্টা চলছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নেমে দুই নারী বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তাঁদের পাশে রিকশাচালক দাঁড়িয়ে। হঠাৎ চাপাতি হাতে এক ব্যক্তি সেখানে আসেন। তাঁর পরনে লুঙ্গি, গায়ে কালো গেঞ্জি, মাথায় ক্যাপ। চাপাতি হাতে থাকা এই ব্যক্তির সঙ্গে আরেকজনকে দেখা যায়। চাপাতি দিয়ে ভয় দেখিয়ে দুই নারীর সঙ্গে থাকা লাগেজ, ব্যাগসহ জিনিসপত্র ছিনিয়ে নেন তাঁরা।

মোহাম্মদপুর থানা–পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান রাকিব বলেন, ‘ভুক্তভোগীদের তথ্য অনুসারে, তাঁরা ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশা করে বাসায় যান। বাসার সামনে তাঁরা ছিনতাইয়ের শিকার হন। এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে আমরা শনাক্ত করেছি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা আমরা চালাচ্ছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় দশকের রাজনীতির এক জীবন্ত অধ্যায়

ছয় দশকের রাজনীতির এক জীবন্ত অধ্যায়

দীপেন দেওয়ানের পদত্যাগ: অসুস্থতা নাকি রাজনৈতিক চাপ

দীপেন দেওয়ানের পদত্যাগ: অসুস্থতা নাকি রাজনৈতিক চাপ

পিকআপ-বাস সংঘর্ষে আহত ১৪

পিকআপ-বাস সংঘর্ষে আহত ১৪

মোহাম্মদপুরের বাসার ফটকে ছিনতাইয়ের শিকার দুই নারী

মোহাম্মদপুরের বাসার ফটকে ছিনতাইয়ের শিকার দুই নারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App