×

ঢাকা

শ্রমিকবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত অর্ধশতাধিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৮:২৮ এএম

শ্রমিকবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত অর্ধশতাধিক

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে পলাশ পরিবহন নামের একটি শ্রমিকবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত হয়েছেন। এসময় বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই জয়পুরা এলাকায় এ সড়ক র্দুঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা বলেন, রাতে স্থানীয়দের খবর ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের উদ্ধার করে। এসময় বাসের নিচে চাপা পড়ে হেলপার নিহত হয়েছে। এছাড়াও বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে প্রতিক সিরামিক্স নামের একটি কারখানা ছুটি শেষে পলাশ পরিবহনের একটি বাস শ্রমিকদের নিয়ে কালামপুর থেকে নবীনগরের উদেশে রওনা হয়। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকার আলদিন হাসপাতালে পাশে পৌঁছালে ওই শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

আরো পড়ুন : কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ ২ জন নিহত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App