×

ঢাকা

রাজধানীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:১১ পিএম

রাজধানীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

আটককৃতরা হলো- জুবায়ের (২৯) ও হেদায়েতুল্লাহ (২২)।

শনিবার (১৪ মার্চ) ভোর থেকে সকাল পর্যন্ত ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের রমনা সার্কেল এই অভিযান চালায়।

নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহের অংশ হিসেবে জানা যায়, যাত্রাবাড়ী এলাকায় একজন ইয়াবা নিয়ে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে জুবায়েরকে ৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয় বলেও জানান সার্কেলের পরিদর্শক জাকির হোসেন।

আরো জানান; 

তিনি আরো জানান, ওই অভিযানের সময় পাওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে হেদায়েতুল্লাহকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মাদক কারবারির কাছে খুচরা ও পাইকারি বিক্রি করতেন। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App