×

ঢাকা

গভীর রাতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পিএম

গভীর রাতে  নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পিয়ারপুর এলাকায় গভীর রাতে এক বাড়িতে দুষ্কৃতকারীর হানার ঘটনা ঘটেছে। এ সময় দুষ্কৃতকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে পিয়ারপুর এলাকার বাসিন্দা ঔষধ ব্যবসায়ী বরুণ ঘোষ ও তার ছোট ভাই বেসরকারি ব্যাংক কর্মকর্তা শান্ত ঘোষের বাড়িতে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দরজা ভেঙে প্রবেশ করে।

ভুক্তভোগীরা জানান, প্রথমে দুষ্কৃতকারীরা বরুণ ঘোষের ঘরে প্রবেশ করে তাকে কাপড় দিয়ে হাত বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙে নগদ ৩০ হাজার টাকা, মানিব্যাগে থাকা ১৪ হাজার টাকা এবং আনুমানিক ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে তারা শান্ত ঘোষের কক্ষে প্রবেশ করে তাকে ও তার স্ত্রী তিথি ঘোষকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা এবং আরও ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

দুষ্কৃতকারীরা যাওয়ার সময় বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই থানায় খবর না দিয়ে ভুক্তভোগীরা পরদিন সকাল সাড়ে ৯টার দিকে পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

মোটরসাইকেলের পেছনের বাক্সে ৫০ লিটার তেল

মোটরসাইকেলের পেছনের বাক্সে ৫০ লিটার তেল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতি তদন্ত ও বিচারের দাবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতি তদন্ত ও বিচারের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App