×

ঢাকা

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে খেলার সময় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান ও আব্রাহাম নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুর ১১ টার দিকে উপজেলা কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় এঘটনায় ঘটে। 

মৃত শিশুরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামে জিয়াউর রহমানের ছেলে। বাবা মায়ের সঙ্গে রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।

প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানায়, দুই ভাই পুকুরে পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যাইনি। পরে এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুজি পর একে একে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহত শিশুদের বাবা জিয়াউর রহমান বলেন, ‘আমার দুই ছেলে স্থানীয় আব্দুল্লাহ ইবনে মাসুদ মাদ্রাসায় পড়ে। শুক্রবার বন্ধ থাকায় তারা বাড়িতে এসে পুকুরপাড়ে ফুটবল নিয়ে খেলা করছিল। এ সময় পুকুরে বল পড়ে গেলে এক ছেলে তা তুলতে গিয়ে ডুবে যায়। পরে আরেক ছেলে ভাইকে বাঁচাতে গিয়ে দুজনেই একসঙ্গে তলিয়ে যায়।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তর্বর্তী সরকারের ৯১ অধ্যাদেশ সংসদে বিল আকারে পাশ

অন্তর্বর্তী সরকারের ৯১ অধ্যাদেশ সংসদে বিল আকারে পাশ

‘জুলাই স্মৃতি জাদুঘর’ বিলে সংশোধনী নিয়ে ক্ষুব্ধ বিরোধীদল

‘জুলাই স্মৃতি জাদুঘর’ বিলে সংশোধনী নিয়ে ক্ষুব্ধ বিরোধীদল

নিষিদ্ধ সুরের গল্প…

নিষিদ্ধ সুরের গল্প…

গণভোটেকে অস্বীকার করে বিএনপি প্রমাণ করেছে তারা কারচুপিতে বিশ্বাসী

মো. মোবারক হোসাইন গণভোটেকে অস্বীকার করে বিএনপি প্রমাণ করেছে তারা কারচুপিতে বিশ্বাসী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App