×

ঢাকা

শিশু আইরিন হত্যা: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৩:৪৫ পিএম

শিশু আইরিন হত্যা: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ফরিদপুরে আলোচিত শিশু শিক্ষার্থী আইরিন আক্তার কবিতা হত্যা ও লাশ গুমের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় জড়িত এক নারীসহ আরও দুজনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (১ মে) বেলা ১২টার দিকে কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমির এ তথ্য জানান।

পুলিশ জানায়, শিশু আইরিনকে ধর্ষণচেষ্টার পর হত্যা করে লাশ গুম করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় প্রধান আসামি ইসরাফিল মেধাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধারের আট ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্টদের আটক করা সম্ভব হয়েছে বলে জানায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন। মামলার অন্য আসামিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে, নিখোঁজের ছয় দিন পর বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকার একটি কলাবাগান থেকে সাত বছর বয়সী আইরিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত আইরিন ওই ইউনিয়নের বুকাইল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রিকশাচালক বাকা মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল। পাঁচ বোনের মধ্যে সে ছিল সবচেয়ে ছোট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লুঙ্গি-গামছা পরে ভাইভা বোর্ডে শিক্ষার্থী

কৃষক-শ্রমিকদের প্রতি সংহতি লুঙ্গি-গামছা পরে ভাইভা বোর্ডে শিক্ষার্থী

ফল ঘোষণায় সহিংসতার শঙ্কা, সতর্ক অমিত শাহ

বিধানসভা নির্বাচন ফল ঘোষণায় সহিংসতার শঙ্কা, সতর্ক অমিত শাহ

ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র

ভূমিকম্পে কাঁপলো যুক্তরাষ্ট্র

সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে

তারেক রহমান সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App