×

ঢাকা

হজযাত্রী সেজে হাজি ক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরি, গ্রেপ্তার ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৯:১১ পিএম

হজযাত্রী সেজে হাজি ক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরি, গ্রেপ্তার ১

ছবি : সংগৃহীত

রাজধানীর আশকোনায় অবস্থিত হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল ও ৯০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১ মে) মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাত প্রায় আড়াইটার দিকে যৌথ অভিযানে রাজধানীর খিলক্ষেত এলাকার একটি আবাসিক ভবন থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একটি বিশেষ টিম কাজ শুরু করে। ঘটনার দিন বিকেলে ডিআইজি, সিটি এসবি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুর এলাকায় অভিযান চালানো হয়। পরে তথ্য আসে, হাবিবুর মতলব থেকে বেড়িবাঁধ হয়ে দাউদকান্দি হয়ে কুমিল্লার দিকে যাচ্ছেন। তাকে অনুসরণ করতে করতে পুলিশ মুন্সিগঞ্জের গজারিয়া হয়ে ডেমরার সারুলিয়া ও ৩০০ ফিট এলাকা অতিক্রম করে খিলক্ষেতে পৌঁছে। সেখানে সিটি এসবি (উত্তর)–এর বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল করিম-এর টিমের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে চুরির মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানের দুটি বাসায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। তার বড় মেয়ে মুক্তার বাসা থেকে ৫০০ রিয়ালের ৩৫টি নোট, অর্থাৎ ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।

অভিযুক্তরা এর আগে ৩ হাজার ৫০০ সৌদি রিয়াল মানি এক্সচেঞ্জের মাধ্যমে ভাঙিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা সংগ্রহ করে। এর মধ্যে ৯০ হাজার টাকা আব্দুল মান্নানের দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে উদ্ধার করা হয়।

ওসি হাফিজুর রহমান মানিক জানান, আলোচিত এই ঘটনায় রহস্য উদঘাটন এবং একজন আসামিকে গ্রেপ্তারের পর তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অভিযানকে তিনি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল একই হজ ক্যাম্প থেকে হজযাত্রী মো. ইমরান হোসেনের কাছ থেকে ২২ হাজার সৌদি রিয়াল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মো. সাইয়ন আহমেদ, যিনি মো. ইমান আলীর ছেলে, বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে মামলা করেন।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে। সেখানে দেখা যায়, পাজামা-পাঞ্জাবি পরা এক ব্যক্তি ছদ্মবেশে হজ ক্যাম্পে প্রবেশ করে। ওই সময় ইমরান হোসেন ভুলবশত তার হাতব্যাগ বাথরুমে রেখে মসজিদে যান। সুযোগ বুঝে ওই ব্যক্তি ব্যাগ খুলে দেশি-বিদেশি মুদ্রা নিয়ে ব্যাগটি বাথরুমে ঝুলিয়ে রেখে নিরাপত্তা কর্মীদের সামনে দিয়েই সরে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো

রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গলায় ফাঁস দেওয়া অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

গলায় ফাঁস দেওয়া অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

বিশ্বজুড়ে ২৫ বছরে সর্বনিম্ন, বাংলাদেশে আশঙ্কাজনক

গণমাধ্যমের স্বাধীনতা সূচক বিশ্বজুড়ে ২৫ বছরে সর্বনিম্ন, বাংলাদেশে আশঙ্কাজনক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App