×

ঢাকা

জাবিতে জঙ্গলে নিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:৪৬ পিএম

জাবিতে জঙ্গলে নিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২ মে) রাত ১১ টা ২০ এর দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যাক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন (বর্তমানে কনস্ট্রাকশন এর কাজ চলছে) রাস্তায় এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। পরে পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন সড়কে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি শিক্ষার্থীর গলায় রুমাল বা দড়িসদৃশ কিছু ভুক্তভোগীর গলায় পেঁচিয়ে টেনে-হিঁচড়ে পাশের আল-বেরুনী হলের এক্সটেনশন সংলগ্ন জঙ্গলে নিয়ে যায়। (এই জঙ্গলটি দীর্ঘদিন অরক্ষিত ও অনিরাপদ অবস্থায় আছে)।

এসময় পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হলের সামনের রাস্তা দিয়ে মোটরসাইকেলে ও অটোরিকশায় করে কয়েকজন শিক্ষার্থী যাচ্ছিলেন। ভুক্তভোগীর চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে তারা এক নারী শিক্ষার্থীকে আতঙ্কিত অবস্থায় জঙ্গলের পাশে দেখতে পান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে ভুক্তভোগীসহ শিক্ষার্থীরা প্রক্টর অফিসে এসে সিসিটিভি ফুটেজ যাচাই করলে অভিযুক্তকে ভুক্তভোগী শিক্ষার্থীকে মুখে রোমাল বা কিছু একটা দিয়ে মুখ চেপে টেনে রাস্তার ওপাশ থেকে পরিত্যক্ত ভবনের বিপরীতে জঙ্গলে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। এরপর ভিন্ন একটি ফুটেজ থেকে অভিযুক্ত ব্যক্তির চেহারা শনাক্ত করা গেছে। কিন্তু তার পরিচয় এখনো পাওয়া যায় নি। প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে ক্যাম্পাসের শিক্ষার্থী নয় (বহিরাগত)। 

এ ঘটনায় মর্মাহত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী ধর্ষণচেষ্টার শিকার হন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করি। ফুটেজ বিশ্লেষণ করে আমরা অভিযুক্তকে প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছি। ভুক্তভোগী শিক্ষার্থীও অভিযুক্তকে শনাক্ত করেছেন।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি সর্বোচ্চ শাস্তির আওতায় আসুক।”

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি জানান, “বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অভিযুক্তের গতিবিধি পর্যবেক্ষণ করে তার আরও স্পষ্ট ছবি সংগ্রহের চেষ্টা চলছে। দ্রুততম সময়ের মধ্যেই এ ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে গত কিছুদিন আগেও ছিনতাই, দুই নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলেও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানা যায়। সর্বশেষ এই ঘটনা নিরপত্তা অফিসের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের গা শিউরে দেয়, যা তারা ঘুণাক্ষরেও ভাবে নি৷ তারা প্রশাসনের অবহেলা ও নিরাপত্তা ইস্যুতে গা ছাড়া ভাবকে দায়ী করছে। এসময় এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জোর দাবি জানায় তারা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপাকে আখচাষিরা, শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন

৬ বছর ধরে বন্ধ রংপুর চিনিকল বিপাকে আখচাষিরা, শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন

৪ শতাধিক চিকিৎসককে নিয়ে এলএসবির ম্যারাথন

৪ শতাধিক চিকিৎসককে নিয়ে এলএসবির ম্যারাথন

কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত

গোমস্তাপুর কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত

কোরবানির পশুর চামড়ার নতুন দর ঘোষণা

কোরবানির পশুর চামড়ার নতুন দর ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App