×

খুলনা

সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের ‘অসৌজন্যমূলক আচরণ’, প্রেস ব্রিফিং বর্জন

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:৩৯ পিএম

সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের ‘অসৌজন্যমূলক আচরণ’, প্রেস ব্রিফিং বর্জন

ছবি: ভোরের কাগজ

সাতক্ষীরায় নবাগত জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ উঠছে। এ ঘটনায় প্রেস ব্রিফিং বর্জন করেছেন জেলায় কর্মরত প্রায় ৬০ জন সাংবাদিক।

আজ বুধবার (১৩ মে) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম উপলক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এর আগে জেলা তথ্য অফিসার সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম উপলক্ষে দাওয়াতিপত্রের মাধ্যমে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার আহ্বান জানান। জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হলেও সেখানে পর্যাপ্ত বসার ব্যবস্থা ছিল না। এতে অনেক সাংবাদিককে দাঁড়িয়ে থাকতে হয়।

সাংবাদিকদের অভিযোগ, সম্মেলন কক্ষে প্রকৃত সাংবাদিকদের তুলনায় অপসাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যক্তিদের উপস্থিতি ছিল বেশি। ফলে পেশাদার সাংবাদিকদের অনেকেই বসার জায়গা পাননি। পরে সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে ব্রিফিংটি দ্বিতীয় ধাপে আয়োজনের অনুরোধ জানান।

এ সময় জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দ্বিতীয়বার প্রোগ্রাম করার সুযোগ নেই। আগে আসলে বসার জায়গা পেতেন। জেলা প্রশাসকের এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে একযোগে সম্মেলন কক্ষ ত্যাগ করেন সাংবাদিকরা। পরে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সাংবাদিকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম বলেন, সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক অসৌজন্যমূলক আচরণ করেছেন। এবং এই অসৌজন্যমূলক আচরণের কারণে আমরা প্রেস ব্রিফিং বর্জন করেছি। প্রায় ৬০ জন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন।

সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি বলেন, একজন জেলা প্রশাসকের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। তিনি নিজেই নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পরে সম্মেলন কক্ষে প্রবেশ করেছেন। অথচ সাংবাদিকদেরই দোষারোপ করেছেন।

সাংবাদিক নেতারা আরও বলেন, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জন্য ন্যূনতম সম্মান ও বসার পরিবেশ নিশ্চিত করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। তবে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, সাংবাদিকরা নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট পরে উপস্থিত হওয়ায় তারা আসন গ্রহণ করতে পারেননি। তবে তাদের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপাকে আখচাষিরা, শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন

৬ বছর ধরে বন্ধ রংপুর চিনিকল বিপাকে আখচাষিরা, শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন

৪ শতাধিক চিকিৎসককে নিয়ে এলএসবির ম্যারাথন

৪ শতাধিক চিকিৎসককে নিয়ে এলএসবির ম্যারাথন

কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত

গোমস্তাপুর কমিউনিটি ক্লিনিকে ওষুধের তীব্র সংকট, স্বাস্থ্যসেবা ব্যাহত

কোরবানির পশুর চামড়ার নতুন দর ঘোষণা

কোরবানির পশুর চামড়ার নতুন দর ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App