×

ঢাকা

রামিসার কবর জিয়ারতে গিয়ে কাঁদলেন এমপি আব্দুল্লাহ

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৩০ পিএম

রামিসার কবর জিয়ারতে গিয়ে কাঁদলেন এমপি আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের আলোচিত শিশু রামিসার কবর জিয়ারত করতে গিয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আজ শুক্রবার (২২ মে) দুপুরে জুমার নামাজ শেষে রামিসার কবর জিয়ারতে আসেন তার শোকাহত বাবা এবং মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

এ সময় কবরের পাশে দাঁড়িয়ে রামিসার বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেও অঝোরে কেঁদে ফেলেন সংসদ সদস্য। উপস্থিত এলাকাবাসীর অনেকেই এ দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয়রা জানান, নির্মম এ হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রামিসার কবর জিয়ারতের সময় সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই নিহত শিশুটির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

সংসদ সদস্য এ সময় রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি বলেন, “এ ধরনের নৃশংস ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”

উল্লেখ্য, সম্প্রতি রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App