×

ঢাকা

কুরুচিপূর্ণ অডিও ভাইরাল, জেল সুপারকে স্ট্যান্ড রিলিজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:১২ পিএম

কুরুচিপূর্ণ অডিও ভাইরাল, জেল সুপারকে স্ট্যান্ড রিলিজ

ছবি: সংগৃহীত

নারী কারারক্ষীর সঙ্গে অনৈতিক প্রস্তাবের অডিও ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বুধবার (৩ জুন) কারা অধিদফতরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. দিদারুল আলমকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের কারা প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম কারাগারের হসপিটালাইজড প্রিজনার্স সিকিউরিটি ইউনিটের কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল করিমকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. দিদারুল আলমের সঙ্গে একই কারাগারের এক নারী কারারক্ষীর একটি ফোনালাপ ভাইরাল হয়। ওই কথোপকথনে জেল সুপার তার নারী সহকর্মীকে বিভিন্ন কুরুচিপূর্ণ ইঙ্গিত দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

দিল্লিতেও বিজেপির ঝুলিতে গেলো তৃণমূলের কুড়ি ভোট

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

জঙ্গল সলিমপুর ১০ কিমি সড়ক নির্মাণ শুরু করেছে সেনাবাহিনী

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

ইসি মাছউদ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলে সুবিধা হতো

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

থানা ফটকে সবুজের ‘জয় বাংলা’ স্লোগান ভাইরাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App