×

ঢাকা

মানিকগঞ্জে চুরির অভিযোগে পিটুনিতে একজনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৩৪ পিএম

মানিকগঞ্জে চুরির অভিযোগে পিটুনিতে একজনের মৃত্যু

ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটুনি দেওয়ার পর প্রাণ হারিয়েছেন।

সোমবার (৮ জুন) ভোরে সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে। 

সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ এ তথ্য জানিয়েছেন।

নিহত ৪০ বছর বয়সী রাজীব ঢাকার জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের ফুলবারের ছেলে।

পুলিশ সুপার জানান, “ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।”

স্থানীয়রা বলছেন, রোববার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে জিয়ানগর গ্রামের মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। রাজীব তার ঘরের টিনশেড ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন। এ সময় তার চার থেকে পাঁচজন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিলেন। পরে হাকিম আলীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে রাজীব বাইরে থাকা সহযোগীদের কাছে পৌঁছে দেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়রা বলছেন, এক পর্যায়ে গৃহকর্তা হাকিম বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে হাকিম আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার পর এলাকাবাসী রাজীবকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যান।

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্তসাপেক্ষে জামিন পেলেন আবুল বারকাত

শর্তসাপেক্ষে জামিন পেলেন আবুল বারকাত

কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা

কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা

নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল রাস্তা ও গাইডওয়াল

নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল রাস্তা ও গাইডওয়াল

ভুট্টাক্ষেতে মদের চালান, অভিযানে পালাল চোরাকারবারিরা

ভুট্টাক্ষেতে মদের চালান, অভিযানে পালাল চোরাকারবারিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App